সেই রাতে রাত ছিলো পূর্নিমায় | Premer Kobita | Love Poem
সেই রাতে রাত ছিলো পূর্নিমায়,
রঙ ছিলো ফাল্গুনী হাওয়াতে।
সব ভালো লাগছিল চন্দ্রিমায়,
খুব কাছে তোমাকে পাওয়াতে।
মন খুশী উর্বশী সেই রাতে,
শুর ছিলো গান ছিলো এই প্রাণে।
ঐ দুটি হাত ছিলো এই হাতে,
কি কথা বলেছিলে মন জানে।
সব ভালো লাগছিলো তুমি ছিলে তাই,
মন ছিলো মনেরি ছায়াতে।
রাত আসে রাত যায় চলে দূরে,
সেই সৃতি আজও যায় দোলা দিয়ে।
তুমি আছো সব স্বপ্ন জুড়ে,
ভালবাসা সব শুধু তুমি নিয়ে।
যদি তুমি আমি মিশে যাই এক প্রাণে,
সব সুখ সব আশা যায় ভোরে।
.
.



No comments