Dark Theme Windows 10 | Windows 10 Dark mode | ডার্ক থিম/মোড
আধুনিক
এই যু্গে আমরা সম্পূর্ণ প্রযুক্তির উপর নির্ভরশীল। আর
প্রযুক্তির বিভিন্ন ব্যবহারের জন্য আমাদের প্রতিদিন অনেকটা সময় কাটাতে হয়ে কম্পিউটার
নিয়ে। আর কম্পিউটার নিয়ে কোন কাজ করা মানেই তার স্ক্রীনের দিকে তাকিয়ে থাকা। এভাবে
টানা স্ক্রীনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমাদের চোখের উপর অনেক চাপ পড়ছে। এরই ধারাবাহিকতায়
আমাদের মধ্যে অনেকেরই চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, পড়তে হচ্ছে অল্প বয়সেই চশমা বা
লেন্স। আমাদের প্রতিদিনের স্ত্রীনের দিকে তাকানোর ফলে চোখের যে পরিমান ক্ষতি হচ্ছে
তার কিছুটা লাঘব করার জন্য কম্পিউটার অপারেটিং সিস্টেম কোম্পানীগুলো একটা পদ্ধতি আবিষ্কার
করেছে। আর সেটা হলো ডার্ক থিম বা ডার্ক মোড। এটা আপনার
কম্পিউটারে অন করলে কম্পিউটারের সব এ্যপলিকেশনগুলোর ব্যাগ্রাউন্ড কালো হয়ে যাবে। এত
চোখের উপর আলোর প্রভাব কম পরবে। ফলে চোখের ক্ষতি অনেকাংশেই লাঘব হবে। নিচের পদ্ধতি
অনুসরনে করে আপনার কম্পিউটারে ডার্ক থিম বা ডার্ক মোড অন করতে পারবেন। এর জন্য আপনার কম্পিউটারে Windows 10 থাকেতে
হবে।
[নোটঃ যদি আপনার Windows 10 যথেষ্ট আপডেট
না থাকে বা পুরোনো হয় তাহলে ফাইল এক্সপ্লোরার বাদে ডার্ক থিম বা ডার্ক মোড একটিভ হবে।]
➤ প্রথমে আপনার কম্পিউটারের মাউসের ডান বোতামে ক্লিক করুন।
➤ তারপর যে উইন্ডো আসবে সেখান থেকে সবার নিচে Personalize এ ক্লিক করুন।
➤ তারপর যে উইন্ডো আসবে সেখান থেকে বামদিকে Color এ ক্লিক করুন।
➤ এরপর নিচের দিকে স্ক্রল করে Choose your default app mode খুজে বের করুন। এখানে Light এর জায়গায় Dark সেলেক্ট করুন। আনপার কাজ শেষ।
এবার
খেয়াল করে দেখুন আপনার কম্পিউটারের সব ব্যকগ্রাউন্ড কালো হয়ে গেছে। প্রথমে ব্যবহার
করতে একটু আনইজি লাগলেও কয়েকদিন ব্যবহার করার পর অভ্যস্ত হবে যাবেন। এতে আপনার চোখ
একটু হলেও রক্ষা পাবে। আশা করি এই ছোট ও সহজ কিন্তু অনেক উপকারী পোস্টটি আপনার ভালো
লেগেছে। আপনার মূল্যবান মতামত জানাতে ভূলবেন না কমেন্ট বক্সে। নিচের ভিডিও দেখে আশা করি আরও সহজে কাজটি করতে পারবেন ।
To Active follow the instructions bellow:
- From desktop click of your mouse right button.
- Click personalize.
- Click colors
- Scroll down and find "Choose your default app mode'.
- Click Dark.
- Done and enjoy.


No comments