হুমায়ুন আহমেদ এর বানী | Humayun Ahmed
"প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবেই, এটাই হয়তো প্রকৃতির নিয়ম"
"হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মত থাকে না, কেমন জানি অচেনা অজানা হয়ে যায়, সবই হয়তো ঠিক থাকে কিন্তু কি যেন নাই, কি যেন নাই!"
"লাজুক ধরনের মানুষ কোন সময়ই মনের কথা বলতে পারে না, মনের কথা হড়বড় করে বলতে পারে একমাত্র পাগলেরাই | তাই পাগলেরাই পৃথিবীর সবচেয়ে সুখী |"
"যার রাগ বেশি সে নিরবে অনেক ভালোবাসতে জানে, যে নিরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি ।"
"পাখি উড়ে গেলেও পলক ফেলে যায় আর মানুষ চলে গেলে ফেলে রেখে যায় স্মৃতি ।"
"মনে রেখো, আজকের দিনটিই তোমার সেই ভবিষ্যত্ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে।"
"প্রতিটি মেয়েই নিষ্ঠুর হবার অসীম ক্ষমতা নিয়ে জন্মায় ।"
"স্ত্রীরা স্বামীর যে- কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত আগ্রহকে সন্দেহের চোখে দেখে।"
"প্রতিটা মেয়ের জীবনেই একজন ছেলে থাকে যাকে সে মন থেকে কখনোই ভুলতে পারে না। আর প্রতিটা ছেলের জীবনেই একজন মেয়ে থাকে যাকে সে মন থেকে চায় কিন্তু কখনোই পায় না |"
"জীবন টা আসলেই অনেক সুন্দর..এতো বেশি সুন্দর যে, মাঝেমধ্যে অসহ্য লাগে।"
"যে হৃদয় ক্ষমা চাইতে জানে, যে হৃদয় ভুল শিকার করতে জানে, যে হৃদয় অনুশোচনার আগুনে জ্বলতে জানে, সেই হৃদয়ে সবচেয়ে বেশী ভালোবাসা জমে থাকে ।"
''আমার হারিয়ে ফেলার কেউ নেই কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই... আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি , আবার খুঁজে পাই''
"ভালবাসা একটি টস করা পয়সার মত, যার একদিকে থাকে প্রেম আর একদিকে থাকে ঘৃণা । তুমি যখন কাউকে ভালবাসবে তখন পয়সাটি ঘুরতে থাকে । যখন তুমি এই ঘূর্ণন থামাবে তখন তোমার সামনে আসবে – হয় প্রেম , নয়তো ঘৃণা । যদি কাউকে ভালবাসো তবে এই ঘূর্ণন কখনও থামিও না, কখনও দেখতে যেও না , এটা প্রেম নাকি ঘৃণা ।"
"সৌন্দর্য কোন ধ্রুব ব্যাপার না । ক্ষণে ক্ষণে বদলায় । আজ তোমাকে অপূর্ব লাগছে তার মানে এই না যে কালও লাগবে।"



No comments