সুন্দর হওয়ার অসাধারণ ১৯টি পরামর্শ | Beauty Tips




সৌন্দর্য্য পুজারি মানুষ, সুন্দর দেখলেই আকর্ষিত হয়ে যায়। তাই সৌন্দর্য্য ধরে রাখতে মানুষ বিভিন্ন রকম প্রসাধনী ও সাজসজ্জার আশ্রয় নেয়। আর বাজারের বেশিরভাগ প্রসাধনীই বিভিন্ন ক্যামিকেলে ভরা থাকে। আর ঐই সব ক্যামিকেল মিশ্রিত এসব প্রসাধনী দীর্ঘ দিন ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে। কিছু টিপস্‌ জানা থাকলে এই সাজসজ্জার বিষয়টি হয়ে যায় চটুজলদি এবং ঝামেলাহীন।  একটু সময় করে ঘরোয়া উপায়ে রূপচর্চা করাটা অনেক বেশি নিরাপদ। নিচের টিপস্‌ গুলো অনুসরন করে দেখতে পারেন:


১। রোদে জ্বলা ভাব কমাতে চান? টমেটোর রস ও দুধ একসঙ্গ মিশিয়ে মুখে লাগান। 

২। ঠোটেঁ কালো ছাপ পড়েছে? কাঁচা দুধে তুলো ভিজিয়ে ঠোটেঁ মুছবেন। এটি নিয়মিত করলে ঠোটেঁর কালো দাগ উঠে যাবে। 

৩। কনুইতে কালো ছোপ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষে নিন। এতে দাগ চলে গিয়ে কনুই নরম হবে। 

৪। হাঁড়ি-বাসন ধোয়ার পরে হাত খুব রুক্ষ হয়ে গেছে? এজন্য বাসন মাজার পরে দুধে কয়েক ফোঁটা লেবু মিশিয়ে হাতে লাগান। এতে আপনার হাত মোলায়েম হবে। 

৫। লিগমেন্টেশন বা কালো দাগ থেকে মু্ক্তি পেতে আলু, লেবু ও শসার রস এক সঙ্গে মিশিয়ে তাতে আধ চা চামচ গ্লিসারিন মিশিয়ে যেখানে দাগ পড়েছে সেখানকার ত্বকে লাগান। 

৬। মুখে ব্রন হয়েছে? রসুনের কোয়া ঘষে নিন ব্রণের উপর। ব্রণ তাড়াতাড়ি মিলিয়ে যাবে। 

৭। তৈলাক্ত ত্বকে ঘাম জমে মুখ কালো দেখায়। এক্ষেত্রে ওটমিল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখবেন আধা ঘণ্টা। আধা ঘণ্টা পর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। 

৮। চুল পড়া বন্ধ করতে মাথায় আমলা, শিকাকাই যুক্ত তেল লাগান। 

৯। পায়ের গোড়ালি ফাটলে পেঁয়াজ বেটে প্রলেপ দিন এ জায়গায়। 

১০। যাদের হাত খুব ঘামে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে লাউয়ের খোসা হাতে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। 

১১। মুখে কোন র‌্যাশ বের হলে অড়হর ডাল বাটা পেস্ট লাগান র‌্যাশের উপর। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দাগ থাকবে না। 

১২। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রতিদিন ১৫ গ্রাম করে মৌরি চিবিয়ে খান। খুব কম সময়ে রক্ত শুদ্ধ হয়ে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। 

১৩। মুখের তাৎক্ষণিক লাবণ্য আনতে একটা ভেষজ রুপটান আছে। আধা চা চামুচ লেবুর রস, এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখে ও গলায় লাগান। পনের মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা আপনার মুখকে ভেজা রাখবে। 

১৪। পিঠের কালো ছোপ তুলতে ময়দা ও দুধ এক সঙ্গে মিশিয়ে পিঠে দশ মিনিট ধরে ঘষবেন। এটা নিয়মিত করলে পিঠের ছোপ উঠে যায়। 

১৫। ত্বক অতিরক্ত শুষ্ক হয়ে গেছে? মধু, দুধ ও বেসনের পেস্ট মুখে লাগান নিয়মিত। এতে ত্বকের বলিরেখা ও দূর হয়ে যাবে। 

১৬। মুখের বাদামি দাগ উঠাতে পাকা পেঁপে চটকে মুখে লাগান, পরে ধুয়ে ফেলুন। 

১৭। হাত পায়ের সৌন্দয্য অক্ষুণ্ন রাখতে চান? হাতে ও পায়ে আপেলের খোসা ঘষে নিন। এতে হাত ও পা অনেক বেশি ফর্সা দেখাবে। 

১৮। সমপরিমাণ তুলসী পাতার রস ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে দুই বেলা নিয়মিত মুখে লাগান যেকোন দাগ মিলিয়ে যাবে। 

১৯। নিঃশ্বাসে দুর্গন্ধ? নিয়মিত দুই কোয়া করে কমলালেবু খান। দুই মাস পর এ সমস্য থাকবে না।

No comments

Powered by Blogger.