ঘরোয়া ফেসপ্যাক | রূপচর্চা | Face pack Beauty Tips
ত্বকের সুস্থ্যতার জন্য বাজারের
কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করতে করতে অতিষ্ট? একটু সময় বের করে ঘরে বসেই প্রাকৃতিক
উপাদান দিয়ে বানিয়ে নিতে পারেন ত্বকের উপকারী ফেসপ্যাক। কয়েকটি ঘরোয়া প্যাক বেছে
নিতে পারেন রূপচর্চার জন্য-
দইয়ের সঙ্গে লেবুর রস ও
অ্যালোভেরার রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। উজ্জ্বল হবে ত্বক।
- ত্বকের শুষ্কতা থেকে বাচতে মধুর সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাকটি খুবই কার্যকর।
- মসুরের ডাল গুঁড়া করে এতে শসার রস মিশিয়ে প্যাক তৈরি করুন। এই ফেসপ্যাকটি স্ক্রাবার হিসেবেও ব্যবহার করতে পারেন।
- ত্বকের উজ্জলতা বাড়াতে একটি পাকা কলার সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
- তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি, চন্দনের গুঁড়া, টকদই ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তৈরি করুন ফেকপ্যাক।
- রোদে ঘুরে ত্বকে পোড়া ভাড় হয়ে গেছে? এবার দূর করে ফেলুন। মধু, গুঁড়া দুধ, বাদাম তেল ও লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। রোদে পোড়া ভাব দূর হবে।
- হলুদ বাটা ও চন্দনের গুঁড়া একসঙ্গে মিশিয়ে লাগান। ত্বকের রঙ উজ্জ্বল হবে।
- ভিনেগার ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে পানি দিয়ে পাতলা করে টোনার হিসেবে ত্বকে ব্যবহার করতে পারেন।
- মধু, অলিভ অয়েল, চন্দন বাটা ও অল্প হলুদ মিশিয়ে ত্বকে লাগান। নিয়মিত করলে ত্বক হলে উজ্জ্বল।



No comments