কাইশ্যার বউয়ের বিয়ের তিন মাস না যেতেই বাচ্চা জন্ম । বাংলা কৌতুক। বাংলা জোকস। bangla jokes। Bangla koutuk
কাইশ্যার বউয়ের বিয়ের তিন মাস যেতে না যেতেই বাচ্চা জন্ম হলো। মানুষ নানান কথা বলায় কাইশ্যার মন খারাপ হয়ে যায়। বউকে কিছু বলবে বলবে ভেবেও বলতে পারছেনা, আবার লোকের কথায় সে না বলেও পারছে না। তাই সে ভাবলো আজকে বউকে বলতেই হবে মাত্র তিন মাসে কিভাবে বাচ্চা হলো। বাসায় যেয়ে তার বউকে জিগ্যেস করলো-
কাইশ্যা : আচ্ছা! আমাদের বিয়ের তিন মাস পরেই কিভাবে বাচ্চা হলো?
বউ : তোমার বিয়ের কয় মাস হইছে?
কাইশ্যা : তিন মাস।
বউ : আমার বিয়ের কয় মাস হইছে?
কাইশ্যা : তিন মাস।
বউ : আর বাচ্চার কয় মাস পর হইছে?
কাইশ্যা : তিন মাস।
বউ : তাহলে সব মিলিয়ে মোট কয় মাস হইছে?
কাইশ্যা : ওহ! নয় মাস। আমিতো আরো ভয় পাইয়া গেছিলাম।😬
বউ : আমিও ভয় পাইয়া গেছিলাম।😋
.
.



No comments