কাইশ্যার ক্লিনিক । বাংলা কৌতুক। বাংলা জোকস। bangla jokes। Bangla koutuk
কাইশ্যা একটা ক্লিনিক খুললো আর সাইন বোর্ডে লিখে দিলো-
"মাত্র ৩০০ টাকা ভিসিট এ যে কোন রোগের চিকিৎসা করা হয়। রোগ ভালো না হলে ১০০০ টাকা ফেরৎ দেওয়া হয়।"
এটা দেখে এক চালাক ডাক্তার ভাবলো এক হাজার টাকা রোজগার করার একটা দারুন সুযোগ, এটা হাত ছাড়া করা যাবেনা। সে ভিতরে যেয়ে কাইশ্যাকে বললো আমি কোন জিনিস খেলে তার স্বাদ পাইনা।
কাইশ্যা: নার্সকে বললো- ২৫ নম্বর বক্স থেকে ওষুধ বের করে উনাকে ৩ ফোটা খাইয়ে দাও। নার্স খাইয়ে দিলো।
রোগী ডাক্তার: ওয়াক থু, এটা তো ওষুধ না, এটা তো পেট্রোল।
কাইশ্যা: কনগ্রাচুলেশন, দেখলেনতো আমাদের ক্লিনিকের কি দারুন ফলাফল।আপনার রুচি ফিরে আসছে। আমাকে এবার ৩০০ টাকা ভিসিট দেন।
ডাক্তার ভীষন চালাক। সে ভাবলো এই টাকা উসুল করতেই হবে। সে কিছুদিন পরে আবার কাইশ্যার ক্লিনিকে যেয়ে বললো -
রোগি ডাক্তার: স্যার, আমার মেমরি কমে গেছে, কিছুই মনে থাকেনা। আমাকে ভালো করে দিন।
কাইশ্যা: নার্সকে বললো- ২৫ নম্বর বক্স থেকে ওষুধ বের করে উনাকে ৩ ফোটা খাইয়ে দাও।
রোগি ডাক্তার: কিন্তু ওটাতো স্বাদ ফিরে পাওয়ার ওষুধ।
কাইশ্যা: দেখলেনতো, ওষুধ খাওয়ার আগেই স্বাদ ফিরে আসছে। আমার ৩০০ টাকা দিন।
৬০০ টাকা লস! এবার ডাক্তার অনেকটা রেগে বাড়ি গেলো আর ভাবতে লাগলো এই টাকা তুলতেই হবে। কিছুদিন পর আবার সে কাইশ্যার ক্লিনিকে যেয়ে বললো-
রোগী ডাক্তার: স্যার, আমার দৃষ্টিশক্তি একেবারেই কমে গেছে। আমি আজকাল এতই কম দেখি যে সবকিছু ঝাপসা লাগে। কিছুই বুঝতে পারিনা।
কাইশ্যা: এই রোগের ওষুধ আমার কাছে নেই। এই নিন- আপনার ১০০০ টাকা।
রোগী ডাক্তার: কিন্তু এটাতো ১০০ টাকার নোট।
কাইশ্যা: এইতো সব দেখতে পাচ্ছেন, দৃষ্টিশক্তি ফিরে এসেছে। আমার ৩০০ টাকা দিন।
.... চালাক ডাকার আবার ৩০০ টাকা লস করে অজ্ঞান।
.



No comments