করিম চাচা এবং পুলিশ । বাংলা কৌতুক। বাংলা জোকস। bangla jokes। Bangla koutuk


করিম চাচার বাসায় চুরি হওয়ার পর চাচা পুলিশকে জানানোর জন্য থানায় কল করলে চাচা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার মধ্য কথপোকথনঃ

করিম চাচা: হ্যালো!! এটা কি থানা?

পুলিশ : হ্যা, বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?

করিম চাচা: স্যার, গতকাল রাতে আমার বাড়িতে চুরি হয়েছে?

পুলিশ : How (কিভাবে)?

করিম চাচা: (ভাব দেখিয়ে ইংরেজিতে বলল) কাটিং দা বাশের বেড়া ঢুকিং দা চোর। লইং দা জিনিসপত্র, গোয়িং ইন দা ডোর।

পুলিশ : What is বাশের বেড়া?

করিম চাচা: বাশের বেড়া ইজ দা খাড়া খাড়া, তার উপরে পেরেক মারা।

No comments

Powered by Blogger.