টিচার আর গজা । বাংলা কৌতুক। বাংলা জোকস। bangla jokes। Bangla koutuk


টিচার- "হোমওয়ার্ক করোনি কেন?"
গজা- "স্যার, লোডশেডিং ছিলো।"
টিচার- "তা মোমবাতি জ্বালিয়ে নিতে।"
গজা- "স্যার, দেশলাই ছিলো না।"
টিচার- "দেশলাই ছিলো না কেন?"
গজা- "ঠাকুরঘরে রাখা ছিলো স্যার।"
টিচার- "আচ্ছা, ঠাকুরঘর থেকে নিলেনা কেনো?"
গজা- "স্নান করিনি, ঠাকুরঘরে ঢুকবো কিকরে?"
টিচার- "ওফ! তা স্নান করতে কে বারণ করেছিলো?"
গজা- "জল ছিলো না স্যার।"
টিচার- "জল কেন ছিলো না?"
গজা- "পাম্পের মোটর চলছিলো না স্যার।"
টিচার- এবারে ধৈর্য্যের শেষ সীমায় পৌঁছে গিয়ে, দাঁত কিড়মিড় করে বললেন, "আরে উল্লুক- মোটরটা কেন চলছিলো না?"
গজা- "স্যার, আপনাকে তো প্রথমেই বললাম যে লোডশেডিং ছিলো! 

No comments

Powered by Blogger.