প্রেমের কবিতা | Premer Kobita

________তুমি জান________


তুমি জান, কবিতার ছন্দ উপমা,
তুমি ছন্দের এত মিল,
তুমি বর্ষার প্রথম বৃষ্টি,
তুমি পদ্ম ফুটা ঝিল।

তুমি কষ্টে কান্নায় ভরা যন্ত্রনা,
তুমি ভোর রাত্রির প্রার্থনা,
তুমি চেনা নদীর ঢেউ,
তুমি সুখের সেই দিনগুলি শেষে হারিয়ে যাওয়া কেউ।

তুমি চাওয়া না পাওয়ার পথে অসম সমিকরন,
তুমি এই অবুঝ হৃদয়ে আত্মক্ষরন,
তুমি আমার জিবনের প্রেমের ইতিহাস,
তুমি আমার বেচে থাকার শেষ নিশ্বাস।


No comments

Powered by Blogger.